1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
ব্রাজিলের দল ঘোষণা, সেই নিষিদ্ধ ৮ খেলোয়াড়কে নিয়ে - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

ব্রাজিলের দল ঘোষণা, সেই নিষিদ্ধ ৮ খেলোয়াড়কে নিয়ে

  • Update Time : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬০ Time View

নিষেধাজ্ঞায় পড়া সেই ৯ খেলোয়াড়ের মধ্যে ৮ জন কে নিয়ে দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ তিতে। গতকাল শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন তিনি।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও খেলার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে মাঠে খেলা গড়ায়নি। এর আগের খেলাতে কোচ তিতে সব খেলোয়াড়কে দলে পায়নি।

এরপর অক্টোবর থেকে তারা আবারও মাঠে নামবে। এর জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করলেন কোচ তিতে। যেখানে রয়েছেন পাঁচদিনের নিষেধাজ্ঞায় পড়া সেই ৯ খেলোয়াড়ের মধ্যে ৮ জন।  তারা হলেন – অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড ও রাফিনিয়া।  চোটের কারণে মাঠের বাইরে থাকায় ডাক পাননি লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

আগামি কাতার বিশ্বকাপের বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল।  আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নেবে নেইমাররা।  এর তিন দিন পর কলম্বিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ব্রাজিল।  ১৪ অক্টোবর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমার-কাসেমিরোরা।

অক্টোবরে বাছাইপর্বের তিন ম্যাচের ব্রাজিল দল: গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এদেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews