1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’

  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮০৮ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হারের পর ফের উঠছে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন। মাঠের ব্যর্থতা ঢাকতে পারছে না সুযোগ–সুবিধার বাহার। চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে অধিনায়কের কণ্ঠে চাপ আর দায়বোধ—‘এক্সিকিউশনের ঘাটতি, সেটাই ঠিক করতে হবে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের পরাজয়ের পর। বিসিবি যখন খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি ও বেতন কাঠামো বাড়িয়ে দিয়েছে, তখন এমন হারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এই বিনিয়োগের ফলাফল কোথায়?

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বেতন বৃদ্ধি এবং মাঠের ফলাফল নিয়ে প্রশ্ন তুলতেই কিছুটা বিরক্ত প্রতিক্রিয়া দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হালকা মুচকি হেসে পাল্টা প্রশ্ন করেন, “বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না?”

এরপর শান্ত জানান, “অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে, বোর্ড আমাদের সাপোর্ট করছে—এটা প্রশংসনীয়। তবে এগুলো পাশে রেখে ভালো ক্রিকেট খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায় নিয়ে খেলতে হবে, চেষ্টা করতে হবে। কেবল সুবিধা থাকলেই হবে না।”

তিনি আরও যোগ করেন, “সারা দিন সবাই মাঠে পরিশ্রম করছে। কিন্তু এক্সিকিউশনের জায়গায় ঘাটতি রয়েছে। যার যার ভূমিকা, তাকে সেটা বোঝে মাঠে নামতে হবে।”

২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় আবশ্যক। এখন দেখার পালা—উন্নত বেতন ও সুযোগ-সুবিধা বাস্তব কৌশলে রূপ নেয় কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews