1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ আর দশটা ম্যাচের মতোই, বললেন সৌরভ গাঙ্গুলী - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ আর দশটা ম্যাচের মতোই, বললেন সৌরভ গাঙ্গুলী

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৭৯৬ Time View

এশিয়া কাপ মানেই শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয় বললেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে এশিয়া বিশ্বকাপ। এশিয়া বিশ্বকাপের ১ম ম্যাচ শুরু হবে ২৭ আগস্ট।

এশিয়া কাপ শুরু হওয়ার ১ দিন পরেই অর্থাৎ ২৮ আগস্ট মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচ দেখার জন্য ক্রিকেট বিশ্বে যেন বইছে ঝড়। এ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন আর দশটা ম্যাচের মতোই ভারত পাকিস্তান ম্যাচ হবে।

গত নভেম্বরে দুবাইতেই টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে গিয়েছিল ভারত। যে হার শেষ পর্যন্ত নিজেদের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ভারতের জন্য। শেষ পর্যন্ত সেমির আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ভারতকে।

এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই ভারতের জন্য একপ্রকার প্রতিশোধেরই। যেহেতু টি–টোয়েন্টি বিশ্বকাপের সেই হৃদয় ভেঙে দেওয়া হারের পর এশিয়া কাপেই পাকিস্তানের বিপক্ষে প্রথম লড়াই, তাই ম্যাচ নিয়ে কাঁটাছেড়াও অনেক বেশি। অক্টোবরে অস্ট্রেলিয়াতে আরও একটি টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবারের এশিয়া কাপ যেহেতু টি–টোয়েন্টি সংস্করণের, তাই পাকিস্তানের বিপক্ষে জিতে নিজেদের মানসিকভাবেও অনেকটা চাঙা করে তুলতে চায় রোহিত শর্মার দল।

সৌরভ গাঙ্গুলী কেবল বিসিসিআই সভাপতিই নন, ভারতের সাবেক অধিনায়কও। নিজের খেলোয়াড়ি জীবনে অসংখ্যবার পাকিস্তানের বিপক্ষে খেলেছেন। খেলেছেন এশিয়া কাপও। নিজের অভিজ্ঞতা থেকেই সৌরভ ২৮ আগস্টের ম্যাচটিতে আর দশটা ম্যাচের মতোই দেখতে বলছেন।

তিনি এশিয়া কাপ বলতেই ভারত–পাকিস্তান লড়াইকে ভেবে নেওয়ার ঘোর বিরোধীও। হিন্দুস্তান টাইমসকে সৌরভ বলেছেন, ‘আমি এশিয়া কাপকেই গুরুত্ব দিচ্ছি। ভারত–পাকিস্তান ম্যাচটি এশিয়া কাপেরই একটা ম্যাচ। এই ম্যাচকেই এশিয়া কাপ মনে করার কোনো কারণ নেই। এটা আমার কাছে আর দশটি ম্যাচের মতোই। আমরা যখন খেলতাম, তখন ভারত–পাকিস্তান ম্যাচকে অন্য ম্যাচের মতোই ভাবতাম। সব সময় টুর্নামেন্ট জিততে চাইতাম। এবার ভারত যথেষ্ট ভালো দল, তারা ভালো করছে। আমি আশা করি, এশিয়া কাপেও ভারতীয় দল তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।’

এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এই টুর্নামেন্টের ওয়ানডে টি–টোয়েন্টি সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট ১৪ বার খেলতে নেমেছে ভারত। এই দুই দলের এশিয়া কাপ–লড়াইয়ে সফল দল ভারতই। ১৪ ম্যাচে ভারতের জয় আটটি, হার পাঁচবার, একটির ফল হয়নি। পাকিস্তানের বিপক্ষে ভারত এশিয়া কাপে সবশেষ হেরেছে ২০১৪ সালে ঢাকায়। সেবার অবশ্য এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে সংস্করণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews