1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
সেমিতে ব্রাজিল, পথ পরিস্কার হলো আর্জেন্টিনার - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

সেমিতে ব্রাজিল, পথ পরিস্কার হলো আর্জেন্টিনার

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫৩৭ Time View

নারী কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফলতম দল হলো ব্রাজিল। সেই অপ্রতিরোধ্য যাত্রাটাও ধরে রাখল ভেনিজুয়েলার বিপক্ষে। চলতি কোপা আমেরিকা কাপে ভেনিজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। 

বিশাল এই জয়ের কারণে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ও পথ অনেকটা পরিস্কার হয়েছে। এ ম্যাচের আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ভেনিজুয়েলা এ বিশাল হারের ফলে নেমে গেছে তালিকার তিনে। অন্যদিকে তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে। ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও বাড়ল ইয়ামিলা রদ্রিগেজদের।

এর আগে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এর পর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনিজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি। ফলে ৬ পয়েন্ট পেলেও ব্রাজিল শ্রেয়তর গোল ব্যবধান নিয়ে ছিল ‘বি’ গ্রুপের শীর্ষে। তৃতীয় ম্যাচে দুদলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনাল নিশ্চিত করার। সে সুযোগটা কাজে লাগিয়েছে কোপা আমেরিকার সফলতম দল ব্রাজিল।

মার্তার উত্তরসূরিরা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয় ভেনিজুয়েলার। ২২ মিনিটে বিয়াত্রিজ জেনেরাতোর গোলে এগিয়ে যায়। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের। ১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া দেবিনহারা বিরতির একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে গোলটি করেন অ্যারি বোর্জেস।

আগের দুই ম্যাচে দুই গোল করা দেবিনহা এর পর সাত মিনিটের ব্যবধানে করেন দুই গোল। ৫৮ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল আর দলীয় তৃতীয় গোলটি করেন। এর পর ৬৫ মিনিটে তার পা থেকেই আসে ব্রাজিলের চতুর্থ গোলটি। ফলে ৪-০ ব্যবধানে জিতেই ম্যাচ শেষ করে ব্রাজিল। দলটির সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেল তাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews