1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
নিউজিল্যান্ডে বাংলাদেশ-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

নিউজিল্যান্ডে বাংলাদেশ-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫১৯ Time View

বিশ্বকাপের আগেই অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ। 

পাকিস্তান ও নিউজিল্যান্ড এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

রমিজ রাজা বলেন, সেপ্টেম্বরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসবে ইংল্যান্ড। তাদের সেই সফরের তারিখ চূড়ান্ত হওয়ার পরই নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, বিশ্বকাপের আগে অস্ট্রেলীয় কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।

ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব শিগগিরই এ সিরিজের সূচি ঘোষণা করবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

রমিজ রাজা দলের কোচিং পরিস্থিতি নিয়ে বলেন, এক বছরের চুক্তি অনুযায়ী সাকলায়েন যথারীতি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন । বিশ্বকাপের আগে পাকিস্তানের কোচিং প্যানেলে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের যোগ দেওয়ার কথা। আর ব্যাটিং কোচ হিসেবে বাবর আজমদের সঙ্গে কাজ করবেন মোহাম্মদ ইউসুফ।

রমিজ রাজা আরও বলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর পর থেকেই আমরা দারুণ ক্রিকেট খেলে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছি। ভারতের বিপক্ষে সেই জয়ের পর থেকে আমরা মানুষের কাছ থেকে আরও বেশি সমর্থন এবং সম্মান পাচ্ছি। এটা পাকিস্তানের ক্রিকেটে আগে কখনো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews