1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
কেক কেটে ‘পদ্মা সেতুর’ উদ্বোধনে সামিল টাইগাররা - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

কেক কেটে ‘পদ্মা সেতুর’ উদ্বোধনে সামিল টাইগাররা

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫১৮ Time View

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধনে সামিল হলেন বাংলার টাইগাররা।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষদের ভোগান্তি এড়াতে এ যেন এক স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এই দিনকে বিশেষ দিন হিসেবে আখ্যায়িত করেছেন পদ্মকন্যা খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর ফলে দেশের ১৯টি জেলার মানুষের সুযোগ সুবিধা ও সময় বাঁচাতে পারবে।

পদ্মা সেতু উদ্বোধনের সময় বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট লুসিয়ায় টেস্ট নিয়ে ব্যস্ত তারা।  তবে এরমাঝেই পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের উৎসবে অংশ নেওয়া থেকে নিজেদের বঞ্চিত রাখেননি টাইগাররা।

কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের শুভক্ষণ উদযাপন করলেন সাকিব আল হাসানের বাহিনী। এরপর এক ভিডিওবার্তায় তামিম নিজের অনুভূতি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য বিশাল বড় একটা অর্জন এটা। একটা সময় এমন ছিল যখন আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার নিবেদনের কারণে, ওনার চেষ্টার কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি। পদ্মা সেতুর প্রকল্পের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কর্মী ছিলেন, আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা এমন একটা কাজ করেছেন, যেটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবশ্য পদ্মা সেতু রোমাঞ্চ চলে গেছে অনেক আগেই।  দুই ম্যাচের টেস্ট সিরিজই নামই দুই পদ্মা সেতুর নামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে যাওয়া সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ, প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ স্কোরবোর্ডে পদ্মা সেতু ও শেখ হাসিনার ছবি ভেসে উঠছে চলমান টেস্ট সিরিজে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews