1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
এবার অস্ট্রেলিয়ার ভরসা গ্লেন ম্যাক্সওয়েল - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

এবার অস্ট্রেলিয়ার ভরসা গ্লেন ম্যাক্সওয়েল

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৫১৮ Time View

গ্লেন ম্যাক্সওয়েল বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। তিনি অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে বিশাল জয় নিয়ে দিয়ে মাঠ ছেড়েছিলেন।

এরপর থেকে এখন পর্যন্ত টেস্টে মাঠে নামেনটি অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। আবার কবে নামা হবে, তা সম্ভবত ঠিক করে দিতে পারে ট্রাভিস হেডের চোট।

ইতিমধ্যে শ্রীলঙ্কা সফরে বাঁহাতি ব্যাটসম্যান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাক্সওয়েল। প্রায় পাঁচ বছর আগে (১৭৫০ দিন) সর্বশেষ টেস্ট খেলার পর আবারও এ সংস্করণের অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ৩৩ বছর বয়সী এই তারকা।

প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক দিন হয়ে গেল দেখা যায় না তাঁকে। ম্যাক্সওয়েল সর্বশেষ যখন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তখন পৃথিবীতে কোভিড-১৯ ভাইরাসে কারও আক্রান্ত হওয়ার খবর শোনা যায়নি।

২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। দিনের হিসাবে সেটি ৯৭৬ দিন আগে। কাল ম্যাক্সওয়েলকে টেস্ট দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

৭ টেস্টে ২৬.০৭ গড়ে ৩৩৯ রান করেছেন ম্যাক্সওয়েল। শতক একটি। তাঁর খেলা সাতটি টেস্টই উপমহাদেশের মাটিতে।

শ্রীলঙ্কার সফরে এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৮০ রানে ম্যাচ জেতান ম্যাক্সওয়েল। পরের দুই ম্যাচে করেছেন ৩০ ও ৩৩। মোটামুটি রানের মধ্যে থাকায় তাঁকে দ্বিধা করেনি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বুধবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

গলে শুরু হতে যাওয়া টেস্টে অবশ্য দলের পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে ফিরতে মিচেল মার্শ ও জস ইনগ্লিসের সঙ্গে লড়তে হবে ম্যাক্সওয়েলকে। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টি সিরিজ জিতলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৩-১ ব্যবধানে হেরে বসেছে। কলম্বোয় আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews