1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
চির প্রতিদ্বন্দ্বী ’আর্জেন্টিনার’ বিপক্ষে আজ মাঠে নামছে ’ইতালি’ - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

চির প্রতিদ্বন্দ্বী ’আর্জেন্টিনার’ বিপক্ষে আজ মাঠে নামছে ’ইতালি’

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৯৩ Time View

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ হতে না হতেই আজ রাতে মাঠে নামছে দুই মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ ‘লা ফিনালিসিমা’ নামের মর্যাদার লড়াইয়ে মুখোমুখি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি।

দীর্ঘ ২৯ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই আন্তঃমহাদেশীয় মহারণ। ‘আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি’ থেকে এখন এই শিরোপার নাম কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস, সংক্ষেপে যাকে ফিনালিসিমা বলা হচ্ছে।

১৯৮৫ ও ১৯৯৩ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি, তখন এটি আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল।

২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে সবশেষ ১৯৯৩ সালে কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। আর সেই বছরই এই আন্তঃমহাদেশীয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা, প্রথমবারের মতো শিরোপাও জিতে নিয়েছিল। এর পর আর্জেন্টিনারও আর কোপা জেতা হয়নি, এই ফাইনালও আর মাঠে গড়ায়নি।

১৯৯৩ সালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল তখনকার ইউরোজয়ী ডেনমার্ক, এবার তাদের সামনে চারবারের বিশ্বকাপজয়ী ইতালি। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ফিনালিসিমার ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামেই স্বাগতিক ইংল্যান্ডকে হতাশ করে ইউরো জিতেছিল তারা। তবে এর পর ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে না পেরে নিজেরাই হতাশায় ডুবেছে রবার্তো মানচিনির দল। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমার ম্যাচটি দিয়ে বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি। অপরদিকে আর্জেন্টিনার হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জিততে উন্মুখ লিওনেল মেসি। শিরোপার কাছ থেকে বারবার খালি হাতে ফেরা মেসির আর্জেন্টিনা গত বছর ব্রাজিলের মাটিতে স্বাগতিকদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে।

২০১৯ সালের পর থেকে টানা ৩১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের আগে আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছে। ২০১৮ বিশ্বকাপের পর সময় নিয়ে, পরিশ্রম করে একটি দারুণ উদ্যমী দল দাঁড় করিয়ে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই পরিশ্রমের প্রথম ফল কুড়িয়েছেন। লক্ষ্য এবার অনেক বড় (বিশ্বকাপ), তবে তার আগে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমার শিরোপা জয় করতে পারলে সেটা নিশ্চয়ই সামনের মিশনগুলোতে বাড়তি অনুপ্রেরণা দেবে।

এদিকে ফিনালিসিমা হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনির শেষ ম্যাচ। প্রায় দেড় যুগ জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতিয়ে এবার বুটজোড়া তুলে রাখতে যাচ্ছেন এই বর্ষীয়ান ডিফেন্ডার। ইতালি-আর্জেন্টিনার এই মহারণ আজ বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ওয়ানের পর্দায়। দুদলের সম্ভাব্য একাদশ

ইতালিঃ ডন্নারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, কিয়েলিনি, এমারসন, বারেল্লা, জর্জিনহো, ভেরাত্তি, জানিয়োলো, স্কামাচ্চা ও ইনসিনিয়ে।

আর্জেন্টিনাঃ এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনিয়া, ডি পল, রদ্রিগেজ, লো সেলসো, মেসি, লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews