1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
আবারও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, আয়ারল্যান্ডের বিপক্ষে - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

আবারও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, আয়ারল্যান্ডের বিপক্ষে

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৯৭২ Time View

 

ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের বিপক্ষে আবারও হারল বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আবারও হোঁচট খেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং পারফরম্যান্স সাথে থাকলেও এবার সেটিও সাথেনি টাইগারদের।

দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির কারণে খেলতে পারেননি। অন্যদিকে সাকিব আইপিএল নিয়ে রয়েছেন ব্যস্ত। তবে দলে মোস্তাফিজ থাকলেও কোনো ভালো ফল করতে পারেননি টাইগাররা। 

ব্যাটিং এর শুরুতেই হোঁচট খায় টাইগাররা। আবুধাবিতে গ্যারেথ ডেলানির ৫০ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংসে আয়ারল্যান্ডের তোলা ৩ উইকেটে ১৭৭ রানের জবাবে ২০ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। সৌম্য সরকার ও নুরুল হাসান ছাড়া ব্যাটিংয়ে সেভাবে ছাপ রাখতে পারেননি কেউই।

বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে সোহানের ব্যাট থেকে। ২৩ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রান করেছেন এ উইকেটকিপার। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ বলে ৩৭ রান করেছেন সৌম্য।

এছাড়া সৌম্যর সাথে জুটি বেঁধে আফিফ করেছেন ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৭ রান।১৭তম ওভারে সোহান আউট হয়ে গেলে জয়ের আশা হারিয়ে ফেলে টাইগার সমর্থকরা। শেষ তিন ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন পড়ে ৫৯ রান। যা টেলএন্ডার তাসকিস ও মোস্তাফিজকে দিয়ে প্রায় অসম্ভব।

নাসুম আহমেদকে শূন্য রানে ফিরিয়ে দিলে পরাজয়ের শঙ্কা আরো বাড়ে। মোস্তাফিজকে নিয়ে শেষ ওভার পর্যন্ত ব্যাট চালিয়ে যান তাসকিন।১২ বলে প্রয়োজন পড়ে ৫৪ রানের। ১৯তম ওভারে ১০ রান নেন তাসকিন-মোস্তাফিজ। শেষ ৬ বলে জয়ের জন্য রান দরকার পড়ে ৪৪। প্রতি বলে ছক্কা হাঁকালেও যেতা অসম্ভব। 

তবু হারের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করে গেছেন তাসকিন। শেষ ওভারে আরো ১০ রান যোগ করতে পারেন তাসকিন-মোস্তাফিজ জুটি।এক বল বাকি থাকতে আউট হয়ে যান তাসকিন। ১৪৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৩৩ রানে বাংলাদেশকে হারাল আয়ারল্যান্ড। তাসকিন করেছেন ১১ বলে ১৪ রান। ৬ বলে ৭ রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews