1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬৫০ Time View

১২ বলে ২৩ রান প্রয়োজন। টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত দৃশ্য। আইপিএল, বিপিএল, সিপিএল কিংবা আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ মুহূর্তে এ ধরণের লড়াই খুব জমে উঠতে দেখা যায়। শুধু তাই নয়, এসব ক্ষেত্রে জয়ের পাল্লা ভারি থাকে প্রায় সময় ব্যাটসম্যানের দিকেই।১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ানদের ২৩ রান দরকার ১২ বলে। উইকেটে আছেন ড্যান ক্রিশ্চিয়ান এবং অ্যালেক্স ক্যারে। ক্রিশ্চিয়ান আবার বিশ্বব্যাপি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা টি-টোয়েন্টির ঝানু ক্রিকেটার। এসব পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেয়ার দারুণ দক্ষতা রয়েছে তার। যে কারণে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদাও আকাশছোঁয়া।

রানের ব্যবধান কমিয়ে আনার জন্য শুধুমাত্র দুটি শটই যথেষ্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে অহরহ ঘটে এমন ঘটনা। অস্ট্রেলিয়ানরা হয়তো সে আশাই করেছিল। কিন্তু তাদের হয়তো জানা ছিল না, বিপরীতে যিনি বল হাতে নিয়েছেন তিনি স্লগ ওভারে খুবই ভয়ঙ্কর এক বোলার।

পারেননি ড্যান ক্রিশ্চিয়ান এবং অ্যালেক্স ক্যারে। যে ওভারটা ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে, সেটা মূলতঃ মোস্তাফিজের করা ইনিংসের ১৯তম ওভারটি। ১২ বলে ২৩ রান প্রয়োজন। মোস্তাফিজের ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়াল ২২। অর্থ্যাৎ ৬ বলে দরকার ২২ রান।

কী কৃপণ মোস্তাফিজ! কঠিন এমন পরিস্থিতিতেই কি না তিনি রান দিলেন কেবল ১টি! ওভারের দ্বিতীয় বলে অ্যালেক্স ক্যারে ১টি রান নিয়েছিলেন। পরের চার বল ড্যান ক্রিশ্চিয়ান শুধু বল ঠেকিয়েই গেলেন। রান নিতে পারলেন না।এই ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করেন তিনি। যদিও কোনো উইকেটের দেখা পাননি তবে মুস্তাফিজের এই বোলিং ছিল মহামূল্যবান।

মাঝে ছন্দ হারানো মুস্তাফিজ আবারও তার সেরা ফর্মে ফেরায় খুশি হয়েছেন লক্ষ্মণ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লক্ষ্মণ লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। মুস্তফিজকে তার সেরা ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগছে। কী অসাধারণ এক বোলিং পারফরম্যান্স! বাংলাদেশের ক্রিকেট প্রিয় ভক্তদের কথা ভেবেও ভালো লাগছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews