1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
অনেক অবহেলারই জবাব দিলেন মাহমুদউল্লাহরা - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

অনেক অবহেলারই জবাব দিলেন মাহমুদউল্লাহরা

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬৫১ Time View

একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেই এই ফরমেটে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল টাইগাররা। সেই ইতিহাসের পাতায় নতুন রেকর্ড যোগ হয় টানা দ্বিতীয় জয়ে। সামনে ছিল প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরমেটে সিরিজ জয়ের হাতছানি। সেই ইতিহাসও মাহমুদউল্লাহ রিয়াদের দল গড়ে ফেলল দুই ম্যাচ হাতে রেখেই। শুক্রবার (৬ আগস্ট) মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে ঘরের মাঠের বাংলাদেশ। সেটাও আবার যেনতেনভাবে নয়। নিজেদের ইতিহাসের সবচেয়ে কম রান ডিফেন্ড করে।

মহামারিতে বাংলাদেশের তুলনায় বাড়তি সচেতন অস্ট্রেলিয়া। তবে অজিদের অতিরিক্ত কড়াকড়ি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিসিবি চাইলেও আলাদাভাবে কোয়ারেন্টাইন করে মুশফিককে সিরিজে খেলতে দেয়নি অস্ট্রেলিয়া। বায়ো বাবলের দোহাই দিয়ে হাতও মেলায়নি বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। তবে এসব কিছু ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে একটি কথাও না বলা। সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শব্দটিই এড়িয়ে গিয়েছিলেন অজি অধিনায়ক!

আগের দুই ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমের সামনে গিয়ে তালির মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছিল অজিরা। শুক্রবার ঘটলো উল্টো ঘটনা। সিরিজ জয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের সামনে গিয়ে হাততালি দিয়ে এসেছে বাংলাদেশ। শুভেচ্ছা জানাতে গেলেও এটি যেন আরও বেশি কিছু ছিল। অনেক অবহেলারই যেন জবাব দিলেন মোস্তাফিজরা।

টি-টোয়েন্টির যাত্রা শুরুর পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে এই সংস্করণে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বরাবরই বাংলাদেশের বিপক্ষে খেলতে অনীহা দেখিয়েছে অজিরা। এমনকি এবারের সিরিজটি দেখানো হচ্ছে না অস্ট্রেলিয়ায়। বাংলাদেশকে যথাযথ গুরুত্ব দিলে বিষয়গুলো অন্যরকম হতে পারতো। খেসারত নগদেই দিতে হলো অজিদের। টানা ৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়ে দিয়ে হুংকারই ছাড়লো যেন অবহেলিত টাইগাররা। তথ্য সুত্র- যমুনাটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews