1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয়ের পর্ব শেষ, এখন শুধু বাকি আছে ইংল্যান্ড - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয়ের পর্ব শেষ, এখন শুধু বাকি আছে ইংল্যান্ড

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬৯৪ Time View

নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম দুর্দান্ত নৈপুণ্য দেখানোয় শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার দাঁড়াল ২২ রান। এরপর শেখ মেহেদী হাসান এলোমেলো বোলিং করলেও সমীকরণ মেলাতে পারল না তারা। অজিদের টানা তিন ম্যাচে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ। যেকোনো সংস্করণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম সিরিজ জয়।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে জিতেছে স্বাগতিকরা।

আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহর ফিফটিতে ৯ উইকেটে ১২৭ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া পুরো ২০ ওভার খেলে মাত্র ৪ উইকেট খুইয়েও করতে পারে কেবল ১১৭ রান। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাকি রইল বাংলাদেশের। এর বাইরে অন্যান্য সব দেশের বিপক্ষেই কোনো না কোনো ফরম্যাটে একটি হলেও সিরিজ জিতেছে টাইগাররা। শুধুমাত্র ইংল্যান্ডকেই কোনো সিরিজে হারানো সম্ভব হয়নি।

এই আফসোস রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে উদ্বেলিত তিনি। একইসঙ্গে ইংল্যান্ডের না জেতার অতৃপ্তির কথাও জানিয়েছেন বিসিবি বিগ বস। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার দিন সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

পাপনের ভাষ্য, ‘এখন পর্যন্ত দুটো দেশ বাকি (ছিল) যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড। বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews