1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
সৌম্যর পরিবর্তে কি মিঠুন ওপেনিংয়ে নামবে ? - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

সৌম্যর পরিবর্তে কি মিঠুন ওপেনিংয়ে নামবে ?

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭৬৭ Time View

আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্য সরকারের শুরুটা যেমন ঝলমলে হয়েছিল, সেটা ধরে রাখতে পারলেন কই। দিন যত যাচ্ছে ততোই নিজেকে হারিয়ে খুঁজছেন এই টাইগার ওপেনার। সময় তার এতটাই খারাপ যাচ্ছে, তিনি আসলে দলের কোন জায়গায় ব্যাটিং করবেন এটাই সুনির্দিষ্ট নয়। কখনও ওপেনিং, কখনও মিডল অর্ডারে। তবে সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফেরার ইংগিত দিয়েছিলেন সৌম্য সরকার। তামিম ইকবালের না খেলায় সৌম্যকে সুযোগ দেয়া হয়েছিল ওপেনিংয়ে।

হারারেতে প্রথম টি-টোয়েন্টিতেই খেলেন ৫০ রানের ইনিংস। পরের ম্যাচে শূন্য রানে ফিরলেও তৃতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ৬৮ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ঘরের মাঠে অজিদের বিপক্ষে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ব্যাট হাতে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচে। প্রথম ম্যাচে ২, দ্বিতীয় ম্যাচে ০ আর তৃতীয় ম্যাচে করেছেন ২ রান।

যে কারণে সৌম্য আর নাইমের উদ্বোধনী জুটি নিয়ে রীতিমতো চিন্তায় টিম ম্যানেজমেন্ট। দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারের কথায় বোঝা গেল তারাও ওপেনিং জুটি নিয়ে চিন্তিত, দ্বিধায় পড়ে গেছেন কী করবেন?

আগের সিরিজের সেরা পারফরমারকে বাদ দেয়াও কঠিন। ব্যাপারটা কেমন দেখাবে? অস্ট্রেলিয়ার সাথে সিরিজের আগে যে পারফরমার জোড়া ফিফটি হাকিয়ে হয়েছেন সিরিজ সেরা পারফরমার, তাকে দেশের মাটিতে তিন ম্যাচ খারাপ খেলার কারণে বাদ দিতে গিয়েও বার বার দ্বিধায় টিম ম্যানেজমেন্ট।

আজ (শনিবার) চতুর্থ ম্যাচের আগেও কাটেনি সে দ্বিধা । সৌম্যর বদলে মিঠুনকে খেলানোই হবে- এমন নিশ্চয়তাও মেলেনি। দেখা যাক শেষ পর্যন্ত কী করে টাইগার টিম ম্যানেজমেন্ট?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews