1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
দুর্দান্ত জয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

দুর্দান্ত জয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫০০ Time View

ক্রিকেট ইতিহাসের জনপ্রিয় দল গুলোর একটি হলো পাকিস্তান। পাহাড় টপকানোর মতো চ্যালেঞ্জ নিয়ে ২২ বছর বয়সি তরুণ ওপেনারের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে জয় লাভ করলো বাবর আজমের পাকিস্তান।

আগের দিনের সেঞ্চুরিকে আরও টেনে নিলেন আবদুল্লাহ শফিক।ধৈর্যের প্রতিমূর্তি হয়ে এক প্রান্ত আগলে রেখে খেললেন শেষ পর্যন্ত।

ইতিহাস গড়ে গল টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল। জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে পাকিস্তান। এতে ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাবর আজমের দল।

পাকিস্তানের পেছনেই চারে রয়েছে ভারত। যেখানে ১২ ম্যাচ খেলে ৬ জয় ও ৪ হারে ৭৫ পয়েন্ট জমা করেছে ভারত। সেখানে চার ম্যাচ কম খেলেই চার জয় ও ২ হারে ৫৬ পয়েন্ট অর্জন করেছে বাবর আজমের পাকিস্তান।

পাঁচে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে নেমে গেছে শ্রীলংকা। শেষের বাকি তিনটি জায়গা আবার একই রয়েছে। অর্থাৎ সাত, আট এবং নয়ে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ।

অন্যদিকে ১০ ম্যাচ খেলে একটি মাত্র জয় দিয়ে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে অবস্থান (৯ নম্বর) বাংলাদেশের।

৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বুধবার শেষ দিনে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শ্রীলংকার স্পিন দুর্গ গলে এই প্রথম চতুর্থ ইনিংসে ৩০০ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতল কোনো দল। এই মাঠে এর আগে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল লংকানদের।

পাকিস্তানের রেকর্ড গড়া জয়ের নায়ক শফিকের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ৪০৮ বলে অপরাজিত ১৬০ রানের দুর্দান্ত ইনিংসে দলকে জিতিয়ে ফেরেন তিনি। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ১২০ রান, শ্রীলংকার সাত উইকেট। চতুর্থ উইকেটে শফিক ও মোহাম্মদ রিজওয়ানের ৭১ রানের জুটিতে লংকানদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ম্লান হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর শ্রীলংকা প্রথম ইনিংস ২২২। পাকিস্তান প্রথম ইনিংস ২১৮। শ্রীলংকা দ্বিতীয় ইনিংস ৩৩৭।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস ৩৪৪/৬ (আবদুল্লাহ শফিক ১৬০*), ইমাম-উল-হক ৩৫, বাবর আজম ৫৫, মোহাম্মদ রিজওয়ান ৪০, মোহাম্মদ নওয়াজ ১৯*। প্রবাথ জয়াসুরিয়া ৪/১৩৫)।

ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : আবদুল্লাহ শফিক (পাকিস্তান)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews