1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের ফলাফল আজ - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের ফলাফল আজ

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৮২ Time View

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের ফলাফল আজ

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল আজ প্রকাশ করা হতে পারে। বুয়েটের কারিগরি সহায়তায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানা গেছে। আজ সোমবার বিকেলের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রথমে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর প্রার্থীদের খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ২১ অক্টোবর সারা দেশে ৬৪ জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। ৬৪ জেলার ৮৭৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়। 

পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন অংশগ্রহণ করে। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন।

উপস্থিতির শতকরা হার ৩৫ দশমিক ৭৩। শ্রুতিলেখকের সহায়তায় ৬৫ প্রতিবন্ধী প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭০ জনকে বহিষ্কার ও শাস্তির আওতায় আনা হয়েছে। তার মধ্যে ৫৩ জন পুরুষ ও ১৭ জন নারী।

২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই হিসেবে আবেদনের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয়।

এর আগে দুবার সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল। ২০১৯ ও ২০২১ সালে এ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল।

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। সারা দেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।

সূত্রঃ প্রথম আলো- 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews