1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল কবে, জানাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল কবে, জানাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৭৭৫ Time View

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল কবে, জানাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফল প্রকাশের পর দ্রুতই নিয়োগ দেওয়ার কাজও শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগের কাজ চলমান। আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে। পদ বাড়বে কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত পদ বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এটি করতে হলে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেটি আসেনি। তাই পদ বাড়ছে কি না, এখনই বলা যাচ্ছে না।
বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে মোট শিক্ষক আছেন প্রায় পৌনে ৪ লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।
এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।
প্রথমে ৩২ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরে অবসরের কারণে আরও ১০ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়। এ জন্য একসঙ্গে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

সূত্রঃ প্রথম আলো…

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews