1. anamul2091@gmail.com : Na34Nahy#$ : Anamul Haque
  2. nahid@breakingnews24.com.bd : Nahis354#$asa : Anamul Haque
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই - Breaking news 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Breaking news:
এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড গাইড: প্রথমবারেই বাজিমাত করার কৌশল সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার সহজ উপায় ও পূর্ণাঙ্গ পড়ার রুটিন বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন দেশের অর্ধেক ভোটারই জানেন না ‘পিআর’ কী! নির্বাচন নিয়ে নতুন সমীক্ষায় অবাক করা তথ্য সুবিধা বাড়লেও সাফল্য অধরাই, শান্তর জবাব: ‘‘বেতন বাড়াতে আপনারা খুশি না?’ ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ ১ম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩ সালের প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ প্রথম ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত রিভিশনের কৌশলঃ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৫২ Time View

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিত, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আপিল বিভাগের চেম্বার আদালতের এই আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি প্রথম আলোকে বলেন, ‘২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে, ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে আবেদন করা হয়। আজ আবেদনটির ওপর শুনানি হয়।
আজ আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে ছিলেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. রাশেদুল হক।
গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালকের (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর (১০ মে,২০২২) হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে বিসিএস ছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করতে বলা হয়।
এ অবস্থায় বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন না করার বৈধতা নিয়ে চাকরিপ্রত্যাশী ত্রিশোর্ধ্ব মির্জা রকিবুল হাসান ১২ অক্টোবর রিট করেন। রিটে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হয়নি বলে অনেক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

বাংলাদেশ ব্যাংকের (MCQ) পরীক্ষার সময়সূচি

পদের নামঃ সহকারী পরিচালক জেনারেল

পরীক্ষার তারিখঃ ২৮-১০-২০২২

পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা

বিস্তারিত দেখুন নিচেঃ

সূত্রঃ প্রথম আলো,

পরীক্ষার সময়সূচী এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Breaking News 24
Theme Customized By BreakingNews